
Date and Time:
9/26/2017 12:00:00 AM
Charity Program Location:
নওগাঁর বটতলী গ্রাম
Details of the Charity Program:
আপনার সাহায্য ও সহযোগিতায় ২০টি পরিবারের আশ্রয় মিললো বাফলা ভিলেজে বটতলী গ্রামে আমাদের এ পর্যন্ত ৯ টা ঘর দাঁড়িয়ে গেছে। চারিধার দিয়ে আবার টিনের আবরন থাকবে। প্রথমে চাল করে নেয়া হচ্ছে। যেন কোনভাবেই আর বন্যায় নষ্ট না হতে পারে। কাজগুলো শুরু করতে সময় লেগেছে তবে এখন মনে হচ্ছে আর তেমন কোন দুশ্চিন্তা নাই। যদিও বৃষ্টি আমাদের মাঝে মাঝেই কাজে বাধা দিচ্ছে। শুনেছি পূজা পর্যন্ত বৃষ্টি হতে পারে। এখানে ২০ টা ঘর হবার কথা তবে ২ টা ঘরের জাগা নিয়ে পড়শিদের ভিতর বিবাদ শুরু হয়েছে। জমির ‘আল ঠেলাদের’ সম্পর্কে নিশ্চয় অনেকের ধারনা আছে। আমাদের গ্রামীণ সমাজে সাধারনত যা হয়ে থাকে। আগামী ৩০ তারিখে সমাজের মিটিং ডাকা হয়েছে। আমরা বসব সমস্যা সমাধানের জন্য। আমাদের ঘরের মাপ ১৫ ফুট বাই ১০ ফুট নির্ধারণ করা হয়েছিলো গ্রামবাসীদের মতামতের ভিত্তিতে। সিপার ভাই, আপনার দ্বিতীয় কিস্তির জন্য অনুরোধ জানাচ্ছি। নিয়ামতপুর যাবার পথে তাল গাছের কাঠের একটা খনির সন্ধান পাওয়া গেছে। আশা করছি এবার আর অনেক দূর থেকে টেনে নেওয়ার দরকার হবেনা।
Charity Program Reported By:
শিপার চৌধুরী, বাফলা চ্যারিটি কমিটি কোঅর্ডিনেটর
